Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ: নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ: নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

নিজস্ব প্রতিবেদক: পেশাদার খুনি ভাড়া করে হত্যার চেষ্টার অভিযোগ তুলে নিজের এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা দাবি করেছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিন, রোববার (২৬ এপ্রিল) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে ফ্লোর নিয়ে মাছুম মোস্তফা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘মাগরিবের আজানের পর আমি সঙ্গীদের নিয়ে একটি ফিলিং স্টেশনের নামাজ পড়ার জায়গায় নামাজ পড়তে যাই। এই মুহূর্তে বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী আমার গাড়ির ওপর হামলা চালায়।’

তিনি অভিযোগ করেন, হামলার শব্দ শুনে আমার লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি যে মসজিদে ছিলাম, তারা সেখানে গিয়ে আমাকে খুঁজে বের করার চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে, তারা বিভিন্ন অস্ত্র দিয়ে দরজা ভাঙার চেষ্টা চালায়।

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ‘তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে আমি জানতে পারি, আমাকে হত্যার উদ্দেশ্যে সেখানে পেশাদার কিলার (খুনি) আনা হয়েছিল। মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে ব্যর্থ হয়।’

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘পরিস্থিতি এমন ছিল যে, হয়তো আজ আমার জন্য এই সংসদে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করতে হতো।’

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার এলাকার সংগঠনের নেতা-কর্মীদের নিরাপত্তা চাই। জনগণ আমাকে জিজ্ঞেস করছে, কী অপরাধে আমার ওপর হামলা হলো? আমি সেই অপরাধের কথা বলতে পারিনি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments