Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টায় হঠাৎ পেটব্যথা অনুভূত হলে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।

রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানান। তিনি ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেছেন, সন্ধ্যায় সারজিস আলমের মূত্রনালিতে পাথর অপসারণে অস্ত্রোপচার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments