Homeআজকের শীর্ষ সংবাদআমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এই ঘটনায় কোনও হতাহত কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় কোনও প্রভাব পড়েনি। রোববার আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু ধাবি মিডিয়া অফিস বলেছে, ‌‌‘‘আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলা হয়েছে। হামলায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পোস্টে বলা হয়েছে, ড্রোন হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পারমাণবিক নিরাপত্তা কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় হামলার কোনও প্রভাব পড়েনি।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ বলেছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।

তবে এই সম্ভাব্য ড্রোন হামলার জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালীন সংযুক্ত আরব আমিরাত বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। এর আগে জ্বালানি ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ ধরনের কিছু হামলার পেছনে ইরান জড়িত ছিল বলে আমিরাতের কর্তৃপক্ষ দাবি করেছিল।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments