Homeআজকের শীর্ষ সংবাদপ্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী

প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারাদেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজন নয়, দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে।

সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর আসাদ গেটে ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ আয়োজিত ‘জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে আমরা এই আয়োজনকে প্রতিটি জেলায় নিয়ে যেতে চাই। যেন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের কষ্ট করে ঢাকায় আসতে না হয়। আমরা তাদের জেলায় গিয়ে খেলাধুলার আয়োজন করবো। শুধু বছরে একবার নয়, বছরজুড়েই তাদের জন্য বিভিন্ন খেলাধুলার সুযোগ তৈরি করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভেতরে অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও আগ্রহ রয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একজন বলছিল, সে সাকিব আল হাসানের মতো ক্রিকেট খেলতে পারে। আরেকজন বলেছে, সে ফুটবল, ক্রিকেট, দাবা, কেরাম- সব খেলাই খেলতে পারে। এই আত্মবিশ্বাস ও আগ্রহই প্রমাণ করে, সুযোগ পেলে তারাও অনেক দূর যেতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments