Homeসিলেট সংবাদঅ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকির আলী'র শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকির আলী’র শোক

সিলেট ব্যুরো: সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী’র সহোদর সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এম আসকির আলী।

শুক্রবার ভোর ৩টায় অ্যাডভোকেট মুজিবুর রহমান ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে এক শোকবার্তায়  এম আসকির আলী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন অত্যন্ত দক্ষ আইনজীবী এবং সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণে  সিলেটবাসী একজন অভিজ্ঞ, আদর্শবান ও মানবিক মানুষকে হারালো।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন। তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি রইল গভীর সমবেদনা এবং তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভাবনা l

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments