বাংলাপেইজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাপেইজের সকল দর্শক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকার। আর সেই আনন্দকে আরও গভীর করতে বাংলাপেইজ সবসময়ই পাশে থাকতে চায় তার দর্শকদের।
এই বিশেষ দিনে সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার আলো- এই প্রত্যাশাই করছে বাংলাপেইজ পরিবার।
বাংলাপেইজের সম্পাদক খালেদ মাসুদ রনি বলেন, ঈদ আমাদের শেখায় ত্যাগের মহিমা। এই ত্যাগের শিক্ষাকে ধারণ করে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি—এই কামনা করি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন-এই প্রত্যাশায়, বাংলাপেইজ



