Homeজাতীয়অপরাধআদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা

আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সে মামলায় উল্লেখ করা হয়েছে অবহেলা জনিত কারণে মৃত্যু।

বুধবার (২৭ মে) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে মৃত্যুবরণ করা ছয় নবজাতকের মধ্যে একজন নবজাতকের পরিবারের তরফ থেকে থানায় এই মামলা করা হয়। সেই মামলায় অবহেলা কারণে শিশুর মৃত্যু কথা উল্লেখ করা হয়েছে।

এরআগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ছয় নবজাতককে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদেরকে ময়নাতদন্ত করাতে চাইনি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে এর আগে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এই ঘটনা ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments