Homeআজকের শীর্ষ সংবাদচট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়ল শিক্ষার্থীরা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়ল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক (গেট) খুলে নিয়ে যাওয়ার পর এবার শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা এই গায়েবানা জানাজা সম্পন্ন করেন।

এর আগে, সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। দুপুরের দিকে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকটি সম্পূর্ণ খুলে ফেলেন এবং সেটি মাথায় করে নিয়ে যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। বোর্ডের ফটক খুলে ফেলার এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছেড়ে দিলেও তারা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বহু পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি। একই সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির কারণে পরীক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, যা তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ তৈরি করেছে।

শিক্ষার্থীদের উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে দেশের সার্বিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments