Homeআজকের শীর্ষ সংবাদলেবাননে কয়েক ডজন যোদ্ধাকে গণদাফন হিজবুল্লাহর

লেবাননে কয়েক ডজন যোদ্ধাকে গণদাফন হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় মাজদাল সেলম গ্রামে হিজবুল্লাহর উদ্যোগে ইসরায়েলি হামলায় নিহত যোদ্ধারের গণদাফন সম্পন্ন হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত ওই যোদ্ধাদের এই গণদাফনে শনিবার শত শত মানুষ অংশ নিয়েছেন।

ইরান-সমর্থিত লেবাননের এই শিয়া গোষ্ঠী গত ২ মার্চ ইসরায়েলে হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্য যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ঠিক কতজন যোদ্ধা নিহত হয়েছেন, সেই সংখ্যা প্রকাশ করে নাই হিজবুল্লাহ।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর চলমান লড়াইয়ে সাময়িক বিরতি চলার মাঝে কয়েক দফায় দাফন প্রক্রিয়ার আয়োজন করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ওই গ্রামে হিজবুল্লাহ মোট ৪৪ জনকে দাফন করেছে। এর মধ্যে ৩৯ জনই ছিলেন হিজবুল্লাহর যোদ্ধা এবং ৪ জন বেসামরিক নাগরিক। ইসরায়েলি অভিযানে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের এই গোষ্ঠীটি। তারা বলছে, অপরজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments