Homeক্যাম্পাসউৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও...

উৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন

লন্ডন অফিস: উৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো।

বৃহস্পতিবার দুপুরে লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত স্কুল হলরুমে অনুষ্ঠিত হয় স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান।

বছরজুড়ে লেখাপড়া, নৈতিক শিক্ষা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কার। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত।

প্রতিষ্ঠানের ডাইরেক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে ও উপ-প্রধান শিক্ষক নেয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডনের মসজিদের ইমাম আবুল হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন প্রধান শিক্ষক স্টিফেন মন্টফোর্ড,আরবি বিভাগের প্রধান মাওলানা আশরাফুল ইসলাম,কুরআন বিভাগের প্রধান মাওলানা এরশাদ উল্লাহ প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, ভবিষ্যতের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের ইসলামী প্রতিষ্টানে লেখা-পড়া করার কোনো বিকল্প নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments