Homeআজকের শীর্ষ সংবাদযুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান

যুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আরব সাগরে যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারতের প্রতিবাদের একদিন পর পাকিস্তান পাল্টা প্রতিবাদ জানিয়েছে। দেশটি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনায় তলব করেছে।

গত ১৫ সেপ্টেম্বর আরব সাগরে দুই দেশের যুদ্ধজাহাজের মধ্যে ধাক্কার ঘটনা ঘটে। ভারত অভিযোগ করে, পাকিস্তানি জাহাজ এসে তাদের জাহাজকে ধাক্কা দিয়েছে। আজ পাকিস্তান জানিয়েছে, ভারতীয় জাহাজ তাদের জাহাজের কাছাকাছি আসে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনাকে ‘অত্যন্ত উস্কানিমূলক অগ্রহণযোগ্য বিষয়’ হিসেবে অভিহিত করে পাকিস্তান সরকার বলেছে, উত্তর আরব সাগরের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ তাদের জাহাজের সঙ্গে ভারতীয় জাহাজের ধাক্কা লাগে।

আন্তর্জাতিক আইনে বিশেষ অর্থনৈতিক জোনকে আন্তর্জাতিক জলসীমা হিসেবে ধরা হয়। যার অর্থ সেখানে কোনো দেশের সার্বভৌমত্বের অধিকার নেই। ফলে ওই অঞ্চলের পাশে যেসব দেশ আছে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতি না করে যে কোনো বিদেশি জাহাজ ও বিমান চলাচল করতে পারবে। একটি দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরের সামুদ্রিক অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক জোন বলা হয়।

পাকিস্তান সরকার প্রতিবাদে জানিয়েছে, তাদের নৌবাহিনী সেখানে সিস্পার্ক-২৬ নামে একটি দ্বিবার্ষিক মহড়া দিচ্ছিল। ওই সময় অত্যন্ত ঝুকিপূর্ণভাবে ভারতের একটি জাহাজ তাদের জাহাজের কাছে চলে আসে। এতে করে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটি ভারতকে ১৯৯১ সালের চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। যে চুক্তিতে বলা আছে, ভারত ও পাকিস্তানের জাহাজ একেঅপর থেকে তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখবে।

ভারতের নৌবাহিনীর এ কাজ পাকিস্তান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে দেশটির সরকার বলেছে, ভারত সরকারকে পাকিস্তানের এ বার্তা পৌঁছে দিতে ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে বলা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments