Homeআজকের শীর্ষ সংবাদএক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অস্ট্রেলিয়া

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৫৯ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮৪ রানের বড় ব্যবধানে জিতল অজিরা।

তাতেই ২-০ ব্যবধানে সিরিজি নিশ্চিত হয়েছে তাদের। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৫৬ রান করে সফরকারীরা। জবাবে জিম্বাবুয়ে করেছে ২৭২ রান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় জিম্বাবুয়ের। এমনকি দলের প্রত্যেক ব্যাটারই দলীয় স্কোরে অবদান রেখেছে। কিন্তু টার্গেট অনুযায়ী রানের চাকাটা ঠিক রাখতে পারেনি তারা। তাই দলীয় স্কোর বড় হতে থাকলেও ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে স্বাগতিক জিম্বাবুয়ে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে আসে ৩৯ রান। ৩৮ রান করেন ক্রেইগ আরভিন। এছাড়া ব্রায়ান বেনেট ২৩, বেন কারান ৩০, ইনোসেন্ট কায়া ৩৪, ব্র্যাড ইভান্স ১২, ওয়েসলে ম্যাধভেরে ২৬, নিউমান ২ ও ব্লেসিং মুজারাবানি ০ রান করেন। আর ১০ রানে অপরাজিত থাকেন ওয়েলিংটন মাসাকাদজা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন চারজন বোলার। আর দুজন বোলার পেয়েছেন একটি করে উইকেট। এর আগে হারারেতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় সফরকারীরা। মাত্র ১৯ ওভারে ওপেনিং জুটিতে আসে ৬৩ বলে ৫৩ রান করে আউট হন ওপেনার ও অধিনায়ক মিচেল মার্শ।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা কুপার কনোলিকে নিয়ে ৬০ রানের জুটি হড়েন হেড। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অজিরা। ব্যক্তিগত ফিফটির পর সেঞ্চুরিও তুলে নেন ট্রাভিস হেড। তার ইনিংস থামে ১১২ রানে। মাত্র ৮৪ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১৫টি চার ও তিনটি ছক্কায় সাজানো।

এরপর ব্যাটিংয়ে নেমে জশ ইংলিশ করেন ২১ রান। আর ২০ রান আসে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। এদিকে আপনতালে খেলতে থাকেন কুপার কনোলি। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তার ইসিংস থামে ৭৮ রানে। ৬৯ বলে খেলা ইনিংসটি ছিল তিনটি করে চার ও ছক্কায় সাজানো। এছাড়া ওলিভার পিক ৪১ ও নাথান এলিস ৮ রান করেন।

জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার ব্র্যাড ইভান্স। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়া একটি উইকেট নেন ওয়েসলে ম্যাধভেরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments