Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসঢাবি শাখা ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক আরিফ

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক আরিফ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার (১১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আংশিক কমিটিতে খোরশেদ আলম সোহেলকে সভাপতি এবং আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ঘোষিত কমিটির সদস্য সংখ্যা ৩৩ জন। খোরশেদ আলম সোহেল আরবি বিভাগের ২০০৮-০৯ এবং আরিফুল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটিতে পদ পাওয়া শীর্ষ পাঁচজনের বাকি তিনজন হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। এছাড়া দুই সহ-সভাপতি হিসেবে কমিটিতে আছেন মো. হাসানুর রহমান ও মশিউর রহমান।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন গণেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, ফজলুল হক মুসলিম হলের মাসুম বিল্লাহ এবং এফ রহমান হলের মো. মাসুম বিল্লাহ, তারিকুল ইসলাম তারেক, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, শামীম আকতার শুভ, শাহাদত হোসেন, রাজু আহমেদ, মো. আব্দুল হান্নান তালুকদার, সোহেল রানা, আব্দুল্লাহ আল রিয়াদ, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইউসুফ হোসেন খান, অলী আহমেদ ও সৈকত মোর্শেদ।

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মুন্সি সোহাগ ও আফসার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ও ছাত্রীবিষয়ক সম্পাদক হয়েছেন কানেতা ইয়া লাম লাম।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments