Homeরেসিপিশন পাপড়ি তৈরির রেসিপি

শন পাপড়ি তৈরির রেসিপি

শন পাপড়ির নাম শুনলে সবার আগে মনে পড়ে শৈশবের স্মৃতি। তখন বাড়িতে বাড়িতে ফেরিওয়ালারা গিয়ে শন পাপড়ি, কটকটি বিক্রি করতেন। খুচরো টাকা কিংবা ভাঙারির বিনিময়ে সেই শন পাপড়ি কিনে খেতো শিশুরা।

সময়ের পরিবর্তনে তেমন দৃশ্য এখন আর চোখে পড়ে না। তবে শন পাপড়ি জায়গা করেছে নাগরিক জীবনেও। এখন শহুরের দোকানগুলো প্যাকেটে মোড়ানো শন পাপড়ির দেখা মেলে। তবে এই খাবার তৈরি করা যায় বাড়িতেও। সেজন্য রেসিপি জানা থাকা চাই। চলুন তবে জেনে নেওয়া যাক শন পাপড়ি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ১ কাপ

এলাচ গুঁড়া- সামান্য

বেসন- ১ কাপ

কাজু বাদাম- ৮/১০ টি

পেস্তা বাদাম- পরিমাণমতো

কাঠ বাদাম- পরিমাণমতো

পানি- ১ কাপ

চিনি- ১ কাপ

ঘি- ১ কাপ।

তৈরি করবেন যেভাবে

বাদাম কুচি করে কেটে হালকা ভেজে তুলে রাখুন। এবার একটি বড় প্যানে ঘি গরম করে তাতে ময়দা ও বেসন দিয়ে ভেজে নিন। এরপর অন্য একটি পাত্রে পানির সাথে চিনি মিশিয়ে সিরা তৈরি করে নিন। সিরা ঘন হবে। এবার তৈরি করা সিরার সাথে ভেজে রাখা বেসন ও ময়দা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এখন একটি পাত্রে ঘি মেখে শন-পাপড়ির মিশ্রণটি ১ ইঞ্চি পুরু করে সমান ভাবে বসিয়ে দিন। এভাবে রেখে দিন আধা ঘণ্টার মতো। এরপর পছন্দমতো মাপে কেটে উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments