Homeক্যাম্পাসযশোর বোর্ডে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর বোর্ডে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী, আগামী শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা হওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করার কারণে তা স্থগিত করার কথা জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

তবে রুটিন অনুযায়ী, আগামী শনিবার বাংলা দ্বিতীয় পত্র (সৃজনশীল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন গত বৃহস্পতিবার নড়াইলের কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়। পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি যাতে না হয় সেই কারণেই এ সিদ্ধান্ত। আন্তঃশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নপত্র এমন ত্রুটির কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোনো ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করেছে সেখান থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তদন্ত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments