Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকরোনায় আরও ৪ জনের মৃত্যু

করোনায় আরও ৪ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৫১ জনে।

এছাড়াও ৩৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ২১ হাজার ১১৮ জন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৫০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments