Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাসেমিতে যেতে হলে যে সমীরণ মানতে হবে বাংলাদেশকে

সেমিতে যেতে হলে যে সমীরণ মানতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য তীরে এসে তরী ডোবার গল্পটা অপরিচিত নয়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সেই পুরানো দৃশ্য পট আবারও দেখলো সর্মথকরা। বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে হার ৫ রানে। আর তাতেই শেষ হয়নি টাইগারদের সেমি স্বপ্ন। অসম্ভব হলেও সেটা করতে হলে টাইগার যা মানতে হবে।

আজ ৩ নভেম্বর এবং ৬ নভেম্বর ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে হেরে যায়, তখন প্রোটিয়াদের পয়েন্ট হবে ৫। অপরদিকে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়ে যাবে টাইগাররা।

অন্যদিকে প্রোটিয়ারা যদি একটি অথবা উভয় ম্যাচে জিতে যায়। তাহলে ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ের জয়ের দিকে চেয়ে থাকতে হবে টাইগারদেরে। তখন রোহিত শর্মারদের পয়েন্ট থাকবে ৬। এবার বাংলাদেশ যদি পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে ৬ পয়েন্ট এবং বেশি রানরেট নিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে ভারত।

বর্তমানে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত (রানরেট +০.৭৪৬), ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (রানরেট +২.৭৭২) এবং ৪ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ (রানরেট -১.২৮২)।

পরিসংখ্যান যাই বলে, বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। শুধু জয় নয়, রানরেটের কথাও টাইগারদের মাথায় রেখে বড় রানে জয় পেতে হবে সাকিবদের। তবে দক্ষিণ আফ্রিকা কোনো ম্যাচে এবং ভারত যদি জিম্বাবুয়ের বিপক্ষে জিতে যায় সমীকরণ ছাড়াই সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments