যথা সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়ে যায় সরকার। সিট আগামী পহেলা জানুয়ারি। এই বিষয়ে চুক্তিভুক্ত প্রেস নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে তাদের কালো তালিকা করাসহ প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার ২০২৩ সালে বই বিতরণ সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের পাঠ্যপুস্তক তৈরিতে কাগজ মিল মালিকদের সঙ্গে দর সংক্রান্ত যে চুক্তি হয়েছে সেটিই বহাল থাকবে। সেখানে নতুনভাবে আর দর বৃদ্ধি করা হবে না। এ বিষয়ে মিল মালিকদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন। তারা যেন নির্ধারিত কাগজ সরবরাহ করেন সে অনুরোধ জানিয়েছেন বলে সভায় শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।
বাংলাপেইজ/এএসএম



