Homeবাংলাদেশযতটুকু প্রয়োজন, ততটুকু ঋণ নেয়া হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

যতটুকু প্রয়োজন, ততটুকু ঋণ নেয়া হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

দেশের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু ঋণই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেয়া হচ্ছে। প্রয়োজনে আরও নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর র্ফামগেটে দ্য ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বাংলাদেশ আইএমএফের ঋণ পাচ্ছে। নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার।

আইএমএফ আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments