Homeখেলাকাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলবেন নেইমার!

কাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলবেন নেইমার!

কাতার বিশ্বকাপের আগে সেলেসা ভক্তরা পেলেন দুঃসংবাদ। বয়সের হিসেবে আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ থাকলেও কাতারেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে খেলবেন বলে জানিয়েছেন নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতৎকারে এই সুপারস্টার বলেন, ‘আমি এটা শেষ হিসেবেই খেলব। বাবার সঙ্গে কথা হয়, সবসময়ই বলি আমরা, প্রতিটি ম্যাচই এমনভাবে দেখি যে এটাই শেষ। কারণ, আগামীকাল কী হবে, আপনি জানেন না। আমি আপনাকে নিশ্চিত করতে পারব না আরেকটা বিশ্বকাপ খেলব অথবা আমি সত্যিই জানি না। এটিকেই শেষ বিশ্বকাপ হিসেবে খেলব। হয়তো আরেকটা বিশ্বকাপ খেলব অথবা না। এটা নির্ভর করে কোচও বদলাব। আমি জানি না কোচ আমাকে পছন্দ করবে কি না।’

অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও সেরাদের সেরা কাতারে নিজেকে নিতে পারেননি নেইমার। ইনজুরি, অফফর্ম বিভিন্ন ইস্যুতে পিছিয়ে ছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সেরাদের কাতারে না থাকতে পারলেও ফুটবলের ইতিহাসে নিজের নাম থাকবে বলে বিশ্বাস নেইমারের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments