Homeবাংলাদেশবিপুল অস্ত্র গোলাবরুদসহ ৩ জঙ্গি গ্রেফতার

বিপুল অস্ত্র গোলাবরুদসহ ৩ জঙ্গি গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩ অস্ত্র সরবরাহকারীকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ি এবং রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ কবীর আহাম্মদ, মোহাম্মদ ইয়াসিন, আব্দুর রহমান ইমরান।

এ সময় তাদের কাছে থেকে ৩টি দেশীয় পিস্তল, ৬টি এক নলা বন্দুক, ১১ রাউন্ড গুলি, ১৪০ রাউন্ড সিসার তৈরি গুলি, ২ লিটার এসিড, গান পাউডার, ৩ লিটার অকটেন, ট্রেনিং পোশাক, ২ টি স্প্রে ক‍্যান, দাহ‍্য রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments