Homeখেলাচেলসিকে ৪ গোলে উড়িয়ে বিদায় করলো ম্যানসিটি

চেলসিকে ৪ গোলে উড়িয়ে বিদায় করলো ম্যানসিটি

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে চেলসি। এ নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে সিটিজেনদের কাছে দ্বিতীয়বার হারলো চেলসি।

ব্লুজদের কোচ গ্রাহাম পটারের জন্য তাই স্ট্যামফোর্ড ব্রিজের হটসিট এরই মধ্যে হয়ে গেছে কণ্টকাকীর্ণ।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের পুরোটাই ছিল ম্যান সিটির নিয়ন্ত্রণে। ২৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন রাইট উইঙ্গার রিয়াদ মাহরেজ। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার চেলসির বিপক্ষে গোল পেলেন এই আলজেরিয়ান।

এর পরের গোলটা আসে বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের পা থেকে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই আর্জেন্টাইন।

৩৮ মিনিটে প্রথমার্ধের শেষ গোলটি করেন ইংলিশ ফুটবলার ফিল ফোডেন।

মূলত প্রথমার্ধেই ম্যাচের উত্তেজনা অনেকটাই শেষ করে দেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ফেরার চেষ্টা করেও পারেনি গ্রাহাম পটারের দল।

উল্টো, ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে রিয়াদ মাহরেজ গোল করলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments