Homeজাতীয়স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আহমেদুল কবীর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আহমেদুল কবীর

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে মহাপরিচালকের (ডিজি) রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পার-২) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিয়মিত মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে (৪২৭৩২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা-দায়িত্ব অর্পণ করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চাকরির মেয়াদ শেষ হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments