১১ মিলিয়ন ইউরোতে ২০২৩ সালের জুন পর্যন্ত ব্লুজদের দলে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ফেলিক্স।
বুধবার (১১ জানুয়ারি) ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে ফেলিক্সের চেলসিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ফেলিক্স। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা চেলসি নিজেদের শক্তি বাড়াতে দলে ভিড়িয়েছে এই তারকাকে।
আগামী ছয় মাস ফেলিক্সের সম্পূর্ণ বেতন চেলসি বহন করবে। এজন্য খুব শীগ্রই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন ফেলিক্স। সেখানেই তার মেডিক্যাল এবং অফিসিয়াল চুক্তি সম্পন্ন করা হবে।
আইকে



