Wednesday, April 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবাসচাপায় নাদিয়ার মৃত্যু, চালক-সহকারী রিমান্ডে

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, চালক-সহকারী রিমান্ডে

রাজধানীতে বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক মো. লিটন ও সহকারী মো. আবুল খায়েরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু-তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে মিরপুর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ‌১টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ভাটারা এলাকায় যাত্রীবাহী বাস ভিক্টরের চাপায় নিহত হন নাদিয়া।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments