Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকতুরস্কে ভূমিকম্পে নিয়ে উসকানিমূলক তথ্যে জন্য আটক ২৩

তুরস্কে ভূমিকম্পে নিয়ে উসকানিমূলক তথ্যে জন্য আটক ২৩

ভূমিকম্প নিয়ে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগে তুরস্কে মোট ২৩ জনকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া ভুয়া ও উসকানিমূলক তথ্যের ছড়িয়ে পড়া রোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও সীমিত করা হয়েছে দেশটিতে।

বুধবার তুরস্কের পুলিশ বিভাগের টুইটার হ্যান্ডেল থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব আইডি থেকে ভূমিকম্প নিয়ে উসকানি ছড়ানো হচ্ছে সেগুলো শনাক্ত করা ও এসব আইডি ও হ্যান্ডেলধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

‘ভূমিকম্প পরিস্থিতি নিয়ে টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব আইডি থেকে উসকানিমূলক/ ভুয়া সংবাদ, ছবি ছড়ানো হচ্ছে— সেসব শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে ২২০টি আইডি শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মোট ২৩ জনকে আমরা আটক করেছি। আটকের পর ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকে টুইটারের ব্যবহার সীমিত করেছে তুরস্কের সরকার। মোবাইল ফোন থেকে আর টুইটারে প্রবেশ করা যাচ্ছে না। যাদের নিজস্ব ভিপিএন নেটওয়ার্ক আছে, কেবল তারাই ব্যবহার করতে পারছেন এই সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটটি।’

পুলিশের টুইটবার্তায় এ সম্পর্কে বলা হয়েছে, ‘যেসব ওয়েবসাইটে আমাদের সম্মানিত নাগরিকদের নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো হয়েছে, সেসবের ব্যবহারও সীমিত করা হচ্ছে।’

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments