Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজদশম দিনে বইমেলার নতুন বই ২৬০টি

দশম দিনে বইমেলার নতুন বই ২৬০টি

অমর একুশে বইমেলার চলছে। দশম দিনে মোট ২৬০টি নতুন বই প্রকাশিত হয়েছে। মেলার দ্বিতীয় দিন থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৫টি বই মেলায় এসেছে।

তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে, নতুন বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে উপন্যাস ও কবিতার বই। অপরদিকে সর্বনিম্ন নতুন বইয়ের তালিকায় রয়েছে অভিধান, রম্য ও ধাঁধা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মেলার দশম দিনে নতুন গল্পের বই ৩০টি, উপন্যাস ৪৬টি, প্রবন্ধ ১৩টি, কবিতা ৭৯টি, গবেষণা ৪টি, ছড়া ৮টি, শিশুতোষ ১৮টি, জীবনী ৬টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৩টি, নাটক ৩টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৮টি, ইতিহাস ৫টি, রাজনীতি ১টি, চিকিৎসা ১টি, বঙ্গবন্ধু ১টি, রম্য ২টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ৬টি এবং অন্যান্য ১৮টিসহ মোট ২৬০টি বই যোগ হয়েছে মেলায়।

এখন পর্যন্ত মেলায় মোট গল্পের বই ১২২টি, উপন্যাস ১৭৯টি, প্রবন্ধ ৫৫টি, কবিতা ২৯৫টি, গবেষণা ১৭টি, ছড়া ১৮টি, শিশুতোষ ৩৮টি, জীবনী ৪৩টি, রচনাবলী ৯টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ২২টি, নাটক ৯টি, বিজ্ঞান ১৬টি, ভ্রমণ ২৫টি, ইতিহাস ৩৩টি, রাজনীতি ৭টি, চিকিৎসা ৬টি, বঙ্গবন্ধু ৭টি, রম্য ৫টি, ধর্মীয় ১৩টি, অনুবাদ ১৫টি, অভিধান ২টি, সায়েন্স ফিকশন ১৪টি এবং অন্যান্য ৮৫টিসহ মোট ১ হাজার ২৫ টি বই প্রকাশ হয়েছে।

মেলার দশম দিন সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে দুইশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্বে ছিলেন কাজী মদিনা, আঞ্জুমান আরা এবং নূরুল হাসনাত জিলান।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি। শিল্পী সফিউদ্দীন আহমেদ এবং জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি ও এস এম সুলতান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মলয় বালা এবং সৈয়দ নিজার।

আলোচনায় অংশগ্রহণ করেন সুশান্তকুমার অধিকারী, ইমাম হোসেন সুমন, নাসির আলী মামুন এবং নীরু শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments