Homeবাংলাদেশআমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: আজমত উল্লা

আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: আজমত উল্লা

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এ আশা ব্যক্ত করেন। বলেন, ইভিএম নিয়ে জনগণের আগ্রহ রয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৭৭টিকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি। আর ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments