Homeআজকের শীর্ষ সংবাদ'বিশ্ববিদ্যালয়ের ইমেজ ভালো করার জন্য কাজ করছি’- কুবি উপাচার্য

‘বিশ্ববিদ্যালয়ের ইমেজ ভালো করার জন্য কাজ করছি’- কুবি উপাচার্য

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন কুবি প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ফল উৎসব শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ‘আমি বিশ্ববিদ্যালয়ের ইমেজ ভালো করার জন্য কাজ করছি’ বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর (গোলচত্বরে) এ উৎসব উদযাপিত হয়। উৎসব উদযাপন শেষে সংগঠনের দপ্তর সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় ও সভাপতি সাজ্জাদ বাসারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘তোমাদের এই উৎসব ব্যতিক্রমধর্মী। প্রাকৃতিক পরিবেশে ফল উৎসব উদযাপন করার বিষয়টা অন্যরকম সুন্দর। এ ধরনের প্রোগ্রাম ভিন্নমাত্রা যোগ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে। তোমাদের এই উদ্যোগ আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরেছে। এটা খুবই ভালো উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘তোমাদের কাজের ক্ষেত্র স্বাধীন। তবে যে বিষয়গুলা সকলের জানা দরকার এবং যা সত্য সেই বিষয়গুলো তোমাদের লেখাতে তুলে ধরবে। এক্ষেত্রে যা লিখছো অবশ্যই তার প্রমাণ রাখবে। আর আমি বিশ্ববিদ্যালয়ের ইমেজ ভালো করার জন্য কাজ করছি। সেজন্য শিক্ষার পাশাপাশি গবেষণার দিক দিয়েও ইফোর্ট দিচ্ছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, ‘এ ক্লাব বিশ্ববিদ্যালয়ের সব ইতিবাচক দিকগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করে। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযাত্রী হিসাবে থাকবো। তবে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কেউ যদি কোন নেতিবাচক কাজে জড়িত থাকে সেগুলোও আমরা তুলে ধরবো।’
উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মো. জিল্লুর রহমান, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো: সাহেদুর রহমান, সহকারী প্রক্টর অমিত দত্ত, আবু ওবায়দা রাইদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব দ্বিতীয় বারের মতো মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এই ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন, জামসহ আরো বেশ কয়েকটি মৌসুমী ফল ছিল। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো এই উৎসব হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments