Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়কেন ৫ শতাংশ বেতন বৃদ্ধি, জানালেন পরিকল্পনামন্ত্রী

কেন ৫ শতাংশ বেতন বৃদ্ধি, জানালেন পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতিজনিত যন্ত্রণা কমানোর জন্যই সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) তাদের আছে। এখন যোগ হবে আরও ৫ শতাংশ প্রণোদনা। অর্থাৎ তাদের বেতন বাড়ছে ১০ শতাংশ।

আজ সোমবার শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এছাড়াও পরিকল্পানা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেনসহ তিনজন পরিকল্পনা মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। শুদ্ধাচার চর্চার কারণে তাদের ২০২৩ সালের শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন- শিল্প শক্তি বিভাগের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ফারজানা ববি এবং ভৌত অবকাঠামো বিভাগের অফিস সহায়ক মালা খাতুন।

অনুষ্ঠানে ৫ শতাংশ বেতন বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সবার খোঁজ রাখেন। তবে ১০ শতাংশ দিলে আরও মঙ্গল হতো, কারণ মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। কিন্তু তারও (প্রধানমন্ত্রী) তো হিসাব করতে হয়। তিনি সবকিছু মনে করে এটা দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, গতকাল রোববার জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments