Homeজাতীয়ইথিওপিয়ার স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

ইথিওপিয়ার স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী। বৈঠকে ইথিওপিয়ার সঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে এ প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

এ সময় ইথিওপিয়ার মন্ত্রী বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments