Homeজাতীয়দেশি পর্যবেক্ষক : নিবন্ধন আবেদনের শেষ দিন রবিবার

দেশি পর্যবেক্ষক : নিবন্ধন আবেদনের শেষ দিন রবিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে ইচ্ছুক দেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষ সময় আগামীকাল রবিবার।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, এ পর্যন্ত ২৫টির মতো আবেদন পড়েছে। আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য প্রথমবারের মতো আবেদন আহ্বান করেছিল ইসি। তখন ২১০টি সংস্থা আবেদন করেছিল। তাদের মধ্যে গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে সংস্থাটি। তাদের বিরুদ্ধে দাবি-আপত্তি জানাতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। এতে দুটি সংস্থার বিরুদ্ধে নাম নিয়ে আপত্তি আসে। ফলে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন।

এদিকে গতবারের চেয়ে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা অর্ধেকের মতো কমে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গত ১৫ সেপ্টেম্বর ১০ দিনের জন্য ফের আবেদন আহ্বান করে ইসি। যার সময় শেষ হচ্ছে আগামীকাল রবিবার।

২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments