Homeআন্তর্জাতিকইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ শতাধিক নিহত

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ শতাধিক নিহত

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর-কনেসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শ’ মানুষ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর হাসান আল-আলাক।

এদিকে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন বলে জানিয়েছে। নিহতদের মধ্যে বর-কনেও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আতশবাজি ফাটানোর পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভবনটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা।

এদিকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া এল সুদানী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments