সারাদেশে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এরপর আগামী ৩ ও ৪ নভেম্বর থাকবে বিরতি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে। সন্ধ্যার দিকে নতুন কর্মসূচি জানতে পারবেন।



