Homeজাতীয়মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল চলাচলে আধ ঘণ্টা সময় বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, উত্তরার উদ্দেশে মতিঝিল থেকে শেষ মেট্রোরেল ছাড়বে বেলা সাড়ে ১১টার পরিবর্তে ১২টায়। তবে এই শেষ ৩০ মিনিট কেবল ম্যাস র‌্যাপিড ট্রানজিট পাসধারীদের জন্য।

এদিকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের দ্বিতীয় দিনেও স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাদের বেশির ভাগই ছিলেন অফিসগামী।

গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের (এমআরটি লাইন সিক্স) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা দিয়ে। আগারগাঁও থেকে মেট্রোতে চেপে তিনি পৌঁছান মতিঝিলে। নিয়ন্ত্রিত গতিপথে ত্রিশ মিনিটের কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোর বিশেষ ট্রেনটি মতিঝিলে পৌঁছালে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।

উদ্বোধন হলেও তিনটি ধাপে সম্পন্ন হওয়া এমআরটি লাইন সিক্সের দ্বিতীয় ভাগও আগের মতো অর্থাৎ পুরোপুরি সক্ষমতায় ফিরতে লাগবে আরও কিছু সময়। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সাতটি স্টেশনের মধ্যে চালু হয়েছে তিনটি – ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল স্টেশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments