Homeজাতীয়অগ্নিসন্ত্রাসী ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি

অগ্নিসন্ত্রাসী ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি

চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করে যাচ্ছে।

এছাড়াও কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতে পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments