Homeজাতীয়বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে ইসি

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে ইসি

রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেখানে ভোটের তফসিলসহ নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান।

রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ইসি।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেখানে আলোচনা হবে ভোটের তফসিলসহ নির্বাচনের সার্বিক বিষয়ে।

এদিকে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ভোট নিয়ে ভাবাচ্ছে না বলেও জানিয়েছেন ইসির এই কর্মকর্তা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।

এদিকে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইইউ ও কমনওয়েলথ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছে। ২১ নভেম্বর পর্যন্ত বিদেশি পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশনের সময় আছে। এর মধ্যে আরও যারা আবেদন করবে, বিচার-বিশ্লেষণ করে তাদের অনুমতি দেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments