Homeআন্তর্জাতিকতিউনিসীয় উপকূলে নৌকায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৯

তিউনিসীয় উপকূলে নৌকায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৯

লিবিয়া উপকূল থেকে সাগরপথে ৫২ জন অভিবাসীকে নিয়ে ইউরোপ যাওয়ার পথে একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন মারা গেছে। মারা যাওয়াদের অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়া বাংলাদেশের দূতাবাস।

স্থানীয় সময় শ‌নিবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগর পথে ইউরোপের উদ্দেশে যাত্রা করে। পরে তিউনিসীয় উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটে। পরবর্তীতে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জন অভিবাসীর মৃতদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দুর্ঘটনায় মারা যাওয়াদের বেশিরভাগিই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়ে দূতাবাস।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments