Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশইতালিতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ইতালি সফরকালে রোমে বাংলাদেশ দূতাবাসে যান। সেখানে রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি।

পরে আইজিপি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া এক সৌজন্য বৈঠকে মিলিত হন তিনি।

বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সকল কর্মকর্তা ও স্টাফকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইতালিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছেন তাদের কাগজপত্রের বিষয়ে সমাধানের জন্য আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন।

যেসব অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছেন তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ ও ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

উল্লেখ্য, আইজিপি বর্তমানে ইতালি সফরে রয়েছেন। তিনি আগামী ১৭ মে দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments