Tuesday, March 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদনতুন ভোটার সংশোধনের আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি

নতুন ভোটার সংশোধনের আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: তথ্যে কোনো ভুল-ভ্রান্তি থাকলেনতুন ভোটার হিসেবে যারা অন্তর্ভুক্ত হয়েছেন আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এ-সংক্রান্ত আবেদন নেবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।

হালনাগাদ করা ভোটার তালিকার গত ২ জানুয়ারি প্রকাশ করা হয়েছে।

এরপর ভুল-ভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। দাবি আপত্তিগুলোর নিষ্পত্তি করা হবে ৩০ জানুয়ারির মধ্যে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments