Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদকর দিতে হবে না বিয়েতে

কর দিতে হবে না বিয়েতে

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বিবাহ সম্পাদনে আরোপিত কর বাতিল করা হয়েছে। এর ফলে বিয়ে করতে আর কর দিতে হবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

আসিফ নজরুল বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে। এ ছাড়া বিবাহ নিবন্ধন ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি জানান, ফরমের একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর। এ জায়গায় অবিবাহিত প্রতিস্থাপন করা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments