Homeআজকের শীর্ষ সংবাদসিএনজিচালিত অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

সিএনজিচালিত অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক: সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে জানান, গ্যাস/পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনা প্রদান সংক্রান্ত গত ১০ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত আদেশটি রোববার (১৬ ফেব্রুয়ারি) জারিকৃত এক আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে।

এর আগে, মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দেয় বিআরটিএ।

এমন নির্দেশের প্রতিবাদে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ, মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এর ফলে এসব সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

গত ১০ ফেব্রুয়ারি ওই জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেয় বিআরটিএ। বিআরটিএর নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য।

চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধানও রয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments