নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে আবারও গণঅধিকার পরিষদে ফিরেছেন আবু হানিফ।
বৃহস্পতিবার (০৬ মার্চ) এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
পদত্যাগের ঘটনা সত্য উল্লেখ করে আবু হানিফ বলেন, যে কারণে এনসিপিতে যুক্ত হয়েছি, ভেবেছিলাম ওখানে থেকে তরুণদের ঐক্যবদ্ধ করা সম্ভব। বিশেষ করে ১৮-এর কোটা সংস্কার এবং ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের তরুণদের। কিন্তু এখন মনে হচ্ছে—আমি যদি আমার পূর্বের দল গণঅধিকার পরিষদে ফিরে আসি, তাহলে সেখান থেকে আরও সহজে তরুণদের ঐক্যবদ্ধ করা সম্ভব। তাই আমি পদত্যাগ করেছি।
বাংলাপেইজ/এএসএম



