লন্ডন অফিস: উৎসবমুখর পরিবেশে বৃটিশ-বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই) এর উদ্যোগে রবিবার দুপুরে ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী মিলন মেলায় বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ করেন ইউকেবিসিসিআই এর ডিরেক্টর অব লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যারিস্টার আনোয়ার মিয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ OBE DBA।
ইউকেবিসিসিআই এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই শুভেচ্ছা বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন হাউস অব লর্ডস-এর সদস্য ব্যারোনেস পোলা উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, ডিরেক্টর অব ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কামরু আলী, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম,বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, কমিটি ব্যক্তিত্ব ড. জোই ম্যান্ডিচ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বিসিএর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম।
ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ OBE DBA বলেন, আমাদের মূল লক্ষ্য এনআরবি কমিউনিটিকে ইমার্জেং বাংলাদেশে আরও বেশি সম্পৃক্ত করা । এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক ও সংহতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
ইউকে বিসিসিআই প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই বলেন, আমাদের সংগঠনের ১০ বছর পূর্তি উদযাপন করেছে। আমাদের মূল উদ্দেশ্য প্রবাসী ব্যবসায়ীদের কানেক্ট করা। তিনি ঐক্য এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তব্য আরো রাখে ইউকেবিসিসিআই এর বাণিজ্য প্রতিনিধি দলে রবীন্দ্র জং লামিচান, ডিরেক্টর ও ডেপুটি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ফারজানা হুসেইন নীলা, আইনি বিশেষজ্ঞ ব্যারিস্টার জামশেদ নওজিশ চৌধুরী, কমিউনিটি নেতা নজরুল ইসলাম বাসন, ইউকেবিসিসিআইয়ের ডিরেক্টর এ কিউ খালিক (জামাল), ডিরেক্টর ও হারুন মিয়া প্রমুখ।
বাংলাপেইজ/এএসএম



