Monday, May 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদটিটিপি-বিএলএ’র সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিলো পাকিস্তান

টিটিপি-বিএলএ’র সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিলো পাকিস্তান

আর্ন্তজাতিক ডেস্ক: নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সঙ্গে কখনও সংলাপে বসবে না পাকিস্তান। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে ব্যর্থ সংলাপ হলো, তার দায়ও নেবে না ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দারবি নিশ্চিত করেছেন এসব তথ্য। শুক্রবার রাজধানী ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আন্দারবি বলেন, “পাকিস্তান কখনও কাবুলে ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপ এড়িয়ে যায়নি, বা একে অবহেলা করেনি। তবে পাকিস্তান কখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসবে না। সেই গোষ্ঠী তেহরিক-ই তালেবান হোক কিংবা বালোচ লিবারেশন আর্মি।”

সংবাদ সম্মেলনে আন্দারবি বলেন, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান বাহিনী ক্ষমতাসীন হওয়ার পর থেকেই পাকিস্তানে সন্ত্রাসী হামলার উল্লম্ফন ঘটেছে। আফগানিস্তানের ভূখণ্ডকে সন্ত্রাসীরা তাদের তৎপরতার জন্য ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

‘তারপরও আমরা দীর্ঘদিন কাবুলে ক্ষমতাসীনদের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছি; কিন্তু এর পরিবর্তে কাবুলের কাছ থেকে নিষ্ক্রিয়তা এবং ফাঁপা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাইনি।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments