বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ১৯৭১ সালের ২৫ মার্চ (মঙ্গলবার) কালোরাত্রি স্মরণে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এবং রাত ১০:৩০ মিনিট থেকে ১০:৩১, ১ মিনিট ব্লাক আউট থাকবে বিশ্বনাথ। আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিশ্বনাথ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়।
এতে বলা হয়েছে আগামী ২৫ মার্চ (মঙ্গলবার) উপজেলার প্রতিটি স্কুলে মহান দিবসে স্মৃতিচারন, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষ্যে ঐদিন বাদ যোহর শহীদ বুদ্ধিজীবীদেও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করছে। এর মধ্যে আলোচনা সভা, স্মৃতিসৌধে পুষ্পস্ত অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা প্রভৃতি।
সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসনে, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, দেওকলশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন নেতৃবৃন্দ। সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাংলাপেইজ/এএসএম



