Friday, May 8, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদথালাপতি বিজয় সরকার গঠন করতে না পারলে কী হবে?

থালাপতি বিজয় সরকার গঠন করতে না পারলে কী হবে?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়। গত ৪ মে ঘোষিত ফলাফলে দেখা গেছে, থালাপতির দল টিভিকে একাই ১০৮টি আসন পেয়েছে। সেখানে সরকার গঠনে প্রয়োজন ১১৮টি আসন।

তাকে এখন পর্যন্ত সমর্থন জানিয়েছে কংগ্রেস। এতে করে তার মোট আসনের সংখ্যা দাঁড়িয়েছে ১১২টি। সরকার গঠনে বিজয়ের দরকার আরও ছয় বিধায়কের সমর্থন।

এমন অবস্থাতেই আজ বৃহস্পতিবার (৭ মে) চেন্নাইয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। এরআগে গতকালও সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু দুদিনই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, আগামী ১০ মে এর মধ্যে যদি থালাপতি বিজয় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন এবং ওইদিনের মধ্যে সরকার গঠন করতে না পারেন তাহলে গুরুতর রাজনৈতিক সংকট তৈরি হবে।

তখন তামিলনাড়ুতে ঝুলন্ত বিধানসভার সৃষ্টি হবে। অর্থাৎ বিধানসভা অকার্যকর হয়ে পড়বে। যেহেতু ১০ তারিখে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তখন রাজ্যপালের সামনে খুব বেশি কিছু করার থাকবে না।

প্রথমত তিনি থালাপতি বিজয়ের টিভিকে-কে বাদ দিয়ে অন্য আরেকটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। এক্ষেত্রে ওই দলকেও সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে।

এটি না হলে তিনি রাষ্ট্রপতি শাসন জারির আহ্বান জানাতে পারেন অথবা তিনি সম্পূর্ণ নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিতে পারেন।

এদিকে বিজয় থালাপতিকে যেন সমর্থন দিতে না পারে সেজন্য সেখানকার অন্যতম বড় দল এআইএডিএমকে তাদের সব নির্বাচিত বিধায়ককে একটি রিসোর্টে নিয়ে গেছে। এর উদ্দেশ্য হলো কোনো বিধায়ক যেন দলছুট না হয়ে বিজয়ের দলকে সমর্থন না দেন।

সূত্র: ইকোনোমিক টাইমস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments