লন্ডন অফিস:বাংলাদেশী অধ্যুষিত লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নিবার্হী মেয়র লুৎফুর রহমান নতুন ক্যাবিনট গঠন করা হয়েছে।প্রথম কাউন্সিল সভায় সকল কাউন্সিলার দের উপস্থিতিতে এবং সরাসরি ভোটের মাধ্যমে নতুন ক্যাবিনট ২০২২-২০২৩ গঠন করা হয়।গত ৫ মে ২০২২ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে বিশাল বিজয়ের পর তৃতীয় বারের মতো নির্বাচিত নিবার্হী মেয়র লুৎফুর রহমান তার কেবিনেট গঠন কেরলেন।এবার মেয়রের সংখ্যাগরিষ্ঠ সদস্যদ রয়েছেনে কাউন্সিলে।যার ফলে একক আধিপত্য কাটাতে সক্ষম হবেন তিনি।

গতকাল ২৫ মে বুধবার স্থানীয় সময় বিকাল ৭ টায় কাউন্সিলের নির্ধারিত মিটিং অনুষ্টিত হয়।মিটিংয়ের শুরুতে সাবেক মেয়র জন বিগসে স্পীকার আহবাব হোসেনের পরিচালনায় বেশীর ভাগ কাউন্সিলারের রায়ে নতুন স্পীকার নির্বাচত হন হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাফি আহমদ।এসময় তুমুল করতালি`র মাধ্যমে নতুন স্পীকারের দায়িত্ব গ্রহনেকে স্বাগম জানাননো হয়। উপস্থিত সকলে করতালির মাধ্য দায়ীত্ব গ্রহনের পর তিনি মিটিং পরিচালনা করেন এবং নতুন কেবিনটের সদস্যদের নাম ঘোষনা করেন।
লুতফুর রহমানের কেবিনেটে এবার নতুন পুরাতন মিলে ক্যাবিনেট ঘোষনা করা হয়েছে।যাদের মধ্যে,ডেপুটি মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে কাউন্সিলার মায়ুম মিয়া তালুকদারকে,সাইদ আহমদ রিসোর্স এন্ড কস্ট এন্ড লিভিং,কাউন্সিলার কবির আহমদ পেয়েছেন রিজেনারেশন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজ বিল্ডিং এর দায়িত্ব,একই সাথে সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ পেয়েছেন সেইফার কমিউনিটি বিভাগের মতো গুতুত্বপূর্ণ দায়িত্ব,সাংবাদিক পুত্র কাউন্সিলার আবু তালহা চৌধুরী পেয়েছেন জব স্কীল এন্ড গ্রোথ বিভাগ ,ইকবাল হোসন কালচার এন্ড রিক্রিয়েশন,কবির হোসেন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট এনার্জি,কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী হেলথ অয়েলবিং এন্ড সোসাল কেয়ার,সুলুক আহমদ ইকুয়েলিটিজ এন্ড সোসাল ইনক্লুশন।
গত নির্বাচনে লেবাররের ঘাটিতে হানা দিয়ে মেয়র লুৎফুর রহমানের এসপায়ার পার্টি ২৪ জন কাউন্সিলার নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাদের পার্টি থেকে হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাফি আহমদকে স্পীকার ও শ্যাডওয়েল ওয়ার্ডের কাউন্সিলার হারুন মিয়াকে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত করেছেন কাউন্সিলরা।কাউন্সিল মিটিং এ কাউন্সিলগন, মেয়র, কাউন্সিলের উর্ধতন কর্মকর্তা ছাড়া ও সাংবাদিক সহ নির্ধারিত আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।



