Homeলন্ডন সংবাদবিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডার সভায় নবীন প্রবীণদের মিলন মেলা : পিকনিক ১০...

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডার সভায় নবীন প্রবীণদের মিলন মেলা : পিকনিক ১০ আগস্ট

কানাডায় বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করার ব্রত নিয়ে নবগঠিত ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার রাতে টরোন্টোর ডেনফোর্থস্হ ‘বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস’ এর হল রুমে অনুষ্ঠিত এ সভা বিশ্বনাথের নবীন ও প্রবীণদের মিলন মেলায় পরিণত হয়।

নবগঠিত এই সামাজিক সংগঠনের উদ্যোগে আগামী ১০ আগস্ট টরোন্টোর ডেনফোর্থ এরিয়ার টেলর ক্রিক পার্কে পিকনিক-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে এই সাধারণ সভা আয়োজন করা হয়।সংগঠনের আহ্বায়ক আরমান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সুজন আহমদ সাগর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা বিশ্বনাথের কৃতি সন্তান রিয়ালরেটর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী যতীন্দ্র মোহন দাস, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর সাধারণ সম্পাদক ও টরেন্টো বাংলাপাড়া ক্লাবের চেয়ারম্যান এম আর আজিজ, বিশ্বনাথের কৃতি সন্তান মোঃ কিরন মিয়া, তাজ উদ্দিন, সংগঠন আব্দুর রহমান খালেদ ও সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসমত আলী, শংকর চদ্র দাস, নজরুল ইসলাম, জিয়াউর রহমান ও মজলু মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বুরহান উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য মুসাদ্দিক হুসাইন।

বক্তরা বলেন, ধনে জনে আলোকিত বিশ্বনাথ হচ্ছে সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা। দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিশ্বনাথের কৃতি সন্তানেরা আলো ছড়াচ্ছেন।

বিশ্বনাথের সুনাম অক্ষুন্ন রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। বিশ্বনাথবাসী দল মতের ঊর্ধ্বে উঠে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা প্রতিষ্ঠিত করেছেন। কানাডায় অবস্থানরত বিশ্বনাথবাসী এই সংগঠনের মাধ্যমে সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করে যাবেন এটাই সকলের প্রত্যাশা।

বক্তারা বলেন, সভায় সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই সংগঠনের প্রতি সকলের অকৃত্রিম ভালোবাসা এবং আস্থা রয়েছে।

আসন্ন পিকনিক সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সফলভাবে বাস্তবায়ন করতে এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সভায় ব্যাপক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সংগঠনের সকল পরিকল্পনা বাস্তবান করতে আহ্বায়ক কমিটিকে সার্বিক ভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন সভায় উপস্থিত সকলেই। সভায় আহ্বায়ক কমিটির সকল সদস্যসহ বিশ্বনাথের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments