Homeখেলাচট্টগ্রাম টেস্টে পাওয়া যাবে সাকিবকে

চট্টগ্রাম টেস্টে পাওয়া যাবে সাকিবকে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে স্বস্তির খবর হচ্ছে, করোনা নেগেটিভ এসেছে সাকিবের। এজন্য আগামী ১৫ মে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে পাওয়া যাবে তাকে।

নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাকিবের গতকাল (বৃহস্পতিবার) কোভিড টেস্ট হয়েছে। নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।’ দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে ছুটিতে থাকায় সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ১১ মে।

ছুটি কাটিয়ে সাকিব দেশে ফেরেন গত ১০ মে। প্রটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ফল পজিটিভি আসে এই বাঁহাতি অলরাউন্ডারের। এতে চট্টগ্রাম টেস্টে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যায়। কিন্তু গতকাল অর্থাৎ ১২ মে আবার পরীক্ষা করা হলে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী শারীরিকভাবে সুস্থ থাকলে ১৫ মে প্রথম টেস্টেই পাওয়া যাবে সাকিব আল হাসানকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments